এশিয়া কাপ হকিতে ভারতের জয়জয়কার: দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন, নিশ্চিত করল বিশ্বকাপের টিকিট

SHARE:

[responsivevoice_button voice="Hindi Female"]

VSK প্রতিবেদন: বিহারের মাটিতে রবিবার (৭ সেপ্টেম্বর, ২০২৫) ভারতীয় পুরুষ হকি দল রচনা করল এক ঐতিহাসিক মুহূর্ত। ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে এশিয়া কাপ ট্রফি নিজেদের দখলে নিল টিম ইন্ডিয়া। এর সঙ্গে সুনিশ্চিত হলো ২০২৬ সালের বিশ্বকাপে ভারতের অংশগ্রহণ। আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারত আবারও এশিয়ার সেরা হলো। ম্যাচের ফলাফলে মনে হলেও এটি একতরফা জয়, বাস্তবে কিন্তু লড়াইটা ছিল কঠিন। কোরিয়া শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গিয়েছে, তবে ভারতের ট্যাকটিক্যাল নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত মেধার কাছে টিকতে পারেনি।

শুরুতেই বজ্রপাতের মতো গোল—হরমনপ্রীতের নিখুঁত পাস থেকে মাত্র ৩১ সেকেন্ডে সুখজিত সিংহের শট কোরিয়ান জালে জড়িয়ে যায়।২৮তম মিনিটে দিলপ্রীতের গোল ভারতের লিড বাড়ায়।হাফটাইমে ভারত এগিয়ে ছিল ২-০। ৪৫তম মিনিটে আবারও দিলপ্রীতের গোল, আর ৫০ মিনিটে অমিত রোহিদাসের পেনাল্টি কর্নার ভারতের জয় নিশ্চিত করে। যদিও কোরিয়ার ডেইন সন ৫১ মিনিটে এক গোল শোধ দেন, তবুও ম্যাচের ভাগ্য তখনই নির্ধারিত হয়ে যায়।

টুর্নামেন্টের শুরুতে কিছুটা অনিশ্চিত দেখালেও ফাইনালে ভারতীয় ডিফেন্স ছিল দুর্ভেদ্য। কোরিয়ার একাধিক পেনাল্টি কর্নার প্রতিহত হয় অদম্য রক্ষণের জোরে। গোলকিপার জেহান কিম দুর্দান্ত খেলে ‘গোলকিপার অব দ্য টুর্নামেন্ট’ খেতাব পেলেও ভারতীয় আক্রমণভাগের ধারালো খেলায় কোরিয়ার কোনো উপায় ছিল না।কোচ ফালটন ম্যাচের আগে বলেছিলেন—“আমরা মুহূর্তকে নয়, খেলার দিকে মন দেব।” খেলোয়াড়রা সেই বার্তাই মাঠে প্রমাণ করলেন। দর্শকস্রোতের আবেগে ভেসে না গিয়ে সংযম ও ঠান্ডা মাথায় খেলে দল শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল।

অন্যান্য ফলাফল

  • তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়া ৪-১ গোলে চীনকে হারায়।

  • পঞ্চম স্থানে শেষ করেছে জাপান, যারা বাংলাদেশকে ৬-১ গোলে উড়িয়ে দেয়।

ভারতের এই জয় শুধুমাত্র একটি ট্রফি নয়, এটি দেশের হকির পুনর্জাগরণের প্রতীক। হরমনপ্রীত, দিলপ্রীত, সুখজিতদের সাফল্যে গোটা দেশ উৎসবমুখর, আর সামনে এখন বিশ্বকাপ জয়ের লক্ষ্য।

[the_ad id='179']

Leave a Comment

सबसे ज्यादा पड़ गई