ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে সি.পি. রাধাকৃষ্ণনের শপথ গ্রহণ

SHARE:

[responsivevoice_button voice="Hindi Female"]

VSK প্রতিবেদন: নতুন নির্বাচিত উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শপথ গ্রহণ করলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে পদ ও গোপনীয়তার শপথ পড়ান। সকাল ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বহু মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও রাজনৈতিক বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি অনুষ্ঠিত উপরাষ্ট্রপতি নির্বাচনে রাধাকৃষ্ণন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। মোট ৭৮৮ সাংসদের মধ্যে ৭৬৭ জন ভোট দেন। এর মধ্যে রাধাকৃষ্ণন পান ৪৫২ ভোট, আর বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি পান ৩০০ ভোট। ফলে ১৫২ ভোটের ব্যবধানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন জয়ের পতাকা উড়ান।

শপথগ্রহণ অনুষ্ঠানে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবসহ একাধিক নেতা উপস্থিত ছিলেন। পাঞ্জাব ও ঝাড়খণ্ডের রাজ্যপালেরাও অনুষ্ঠানে যোগ দেন। প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অনুষ্ঠানে যোগ দেননি, যদিও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে উপস্থিত ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক যাত্রা

সি.পি. রাধাকৃষ্ণনের জন্ম ১৯৫৭ সালের ৪ মে তামিলনাড়ুর তিরুপ্পুরে। তিনি বিজনেস এডমিস্ট্রেশনে স্নাতক। রাজনৈতিক জীবন শুরু করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কার্যকর্তা হিসেবে। ১৯৭৪ সালে তিনি ভারতীয় জনসংঘের রাজ্য কার্যকারিণীতে যুক্ত হন। পরে বিজেপির গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন।

১৯৯৬ সালে তিনি তামিলনাড়ু বিজেপির সচিব নিযুক্ত হন। ১৯৯৮ ও ১৯৯৯ সালে কোয়েম্বাটুর থেকে লোকসভা সদস্য নির্বাচিত হন। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি তামিলনাড়ু বিজেপির সভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে আরএসএস-এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

শপথগ্রহণের আগে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর তিনি সেই পদ থেকে ইস্তফা দেন। বর্তমানে গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রতকে মহারাষ্ট্রের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনডিএর সাংসদ সংখ্যা এবং মিত্রদলগুলির সমর্থন থাকায় রাধাকৃষ্ণনের জয় প্রায় নিশ্চিত ছিল। তার অভিজ্ঞতা ও দীর্ঘ রাজনৈতিক যাত্রা আগামী দিনে উপরাষ্ট্রপতি পদকে আরও মর্যাদাপূর্ণ করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন নেতারা।

[the_ad id='179']

Leave a Comment

सबसे ज्यादा पड़ गई