উৎসবের আগে মোদী ক্যাবিনেটের বড় সিদ্ধান্ত — রেলকর্মীদের অ্যাকাউন্টে আসবে ১৮৬৫ কোটি, দেশীয় জাহাজ নির্মাণ শিল্পে ৬৯,৭২৫ কোটি টাকা

SHARE:

[responsivevoice_button voice="Hindi Female"]

VSK প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা দেশের লক্ষাধিক রেলকর্মী ও বিহার রাজ্যের জন্য এক অভাবনীয় উপহার হয়ে এল।দীপাবলি ও ছট পূজার আগেই ১০.৯১ লক্ষেরও বেশি রেলকর্মী পেতে চলেছেন ৭৮ দিনের উৎপাদন বোনাস। মোট অর্থমূল্য ১,৮৬৫.৬৮ কোটি টাকা। এই অর্থ ট্র্যাক মেইনটেনার, লোকো পাইলট, গার্ড, স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, হেল্পার ও পয়েন্টসম্যানদের মতো গ্রুপ-C স্তরের কর্মীরা পাবেন — যারা রেল ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে কাজ করেন।সরকার জানিয়েছে, এই বোনাস উৎসবের আগেই কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

বিহার পেল রেলের ডাবল লাইন ও হাইওয়ে প্রকল্পের ছাড়পত্র-বখতিয়ারপুর-রাজগীর-তিলাইয়া রেললাইনকে ডাবল লাইন-এ রূপান্তরের সিদ্ধান্তে উপকৃত হবে বিহারের চার জেলা।প্রকল্প ব্যয়: ২,১৯২ কোটি টাকা,মোট দৈর্ঘ্য: ১০৪ কিমি । NH-139W জাতীয় সড়কের সাহেবগঞ্জ-অররাজ-বেতিয়া খণ্ডের নির্মাণ কাজেও মন্ত্রিসভার ছাড়পত্র মিলেছে, দৈর্ঘ্য: ৭৮.৯৪২ কিমি, ব্যয়: ৩,৮২২.৩১ কোটি টাকা। এই প্রকল্পগুলি বিহারে যোগাযোগ ব্যবস্থাকে আরও সুসংহত করবে ও অর্থনীতির গতি বাড়াবে।

দেশীয় জাহাজ নির্মাণ শিল্পে ৬৯,৭২৫ কোটি টাকার মেগা প্যাকেজ:

মোদী সরকার ভারতীয় শিপবিল্ডিং শিল্পকে বিশ্বদরবারে স্থান দিতে ঘোষণা করেছে এক বিপুল আর্থিক প্যাকেজ। এর মাধ্যমে জাহাজ নির্মাণ, মেরিন ফাইন্যান্সিং ও দেশীয় উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।এই প্যাকেজের মূল উপাদানসমূহ: শিপবিল্ডিং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম, ম্যারিটাইম ডেভেলপমেন্ট ফান্ড, শিপবিল্ডিং ডেভেলপমেন্ট স্কিম, নীতিগত ও আইনি সংস্কার।সরকারের মতে, এই পদক্ষেপে হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ভারত হয়ে উঠবে ‘শিপবিল্ডিং পাওয়ার’।

ভারতের মেডিকেল শিক্ষাক্ষেত্রে বড়সড় সিদ্ধান্তে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে—৫,০০০টি নতুন পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সিট, ৫,০২৩টি নতুন MBBS সিট ।এই পদক্ষেপ ভবিষ্যতে দেশের চিকিৎসকের ঘাটতি পূরণ করবে এবং তরুণ প্রজন্মকে মেডিকেল ক্যারিয়ারে প্রবেশের নতুন সুযোগ এনে দেবে।

আজকের মন্ত্রিসভার বৈঠকটি শুধুমাত্র একগুচ্ছ প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না— বরং তা হয়ে উঠেছে দেশের উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিকদের উৎসবের আনন্দ দ্বিগুণ করার এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

[the_ad id='179']

Leave a Comment

सबसे ज्यादा पड़ गई