এবার ট্রেন থেকেও উৎক্ষেপণ হবে ক্ষেপণাস্ত্র! সফল ‘অগ্নি-প্রাইম’ টেস্ট, ভারতের মজবুত সামরিক শক্তির প্রমাণ

SHARE:

[responsivevoice_button voice="Hindi Female"]

VSK প্রতিবেদন: ওড়িশার চাঁদিপুর থেকে রেল লঞ্চার দিয়ে সফল উৎক্ষেপণ, ২০০০ কিমি রেঞ্জের ‘অগ্নি-প্রাইম’ ক্ষেপণাস্ত্র ।ভারত বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, রেল-ভিত্তিক মোবাইল লঞ্চার সিস্টেম থেকে ‘অগ্নি-প্রাইম’ নামক মাঝারি দূরত্বের ব্যালিস্টিক মিসাইল (MRBM) সফলভাবে উৎক্ষেপণ করেছে। ওড়িশার চাঁদিপুর টেস্ট রেঞ্জ থেকে এই উৎক্ষেপণ পরিচালনা করে DRDO (Defence Research and Development Organisation)।অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্র প্রায় ২,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম, এবং এটি ‘ক্যানিস্টারাইজড’ (Canisterised) লঞ্চ সিস্টেম দ্বারা উৎক্ষেপণযোগ্য, যা এটিকে দ্রুত প্রস্তুত ও মোবাইল রাখে।এই পরীক্ষার সফলতার মধ্য দিয়ে ভারত এখন বিশ্বের সেই হাতে গোনা দেশগুলোর মধ্যে প্রবেশ করেছে, যাদের কাছে চলন্ত রেলপথ থেকে ক্যানিস্টারাইজড লঞ্চ ব্যবস্থা রয়েছে।রক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এই পরীক্ষার প্রশংসা করে বলেন:“বিশেষভাবে ডিজাইন করা রেল-ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই সফলতা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও মজবুত করলো।”

 ‘অগ্নি-প্রাইম’ মিসাইলের বিশেষত্ব

সর্বাধুনিক প্রযুক্তি:অগ্নি সিরিজের মধ্যে এটি সবচেয়ে আধুনিক সংস্করণ। উন্নত নেভিগেশন সিস্টেম ব্যবহার করে লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে।

মোবাইল লঞ্চ:এই ক্ষেপণাস্ত্র ট্রেন বা মোবাইল প্ল্যাটফর্ম থেকে দ্রুত উৎক্ষেপণযোগ্য। কোন স্থির বেস বা দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন নেই।

পরিবেশ সহনশীল:এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বৃষ্টি, ধুলো ও তাপমাত্রা থেকে সুরক্ষিত থাকে। ফলে জঙ্গল, মরুভূমি, পাহাড় বা সমতল- যেকোনো ভূখণ্ডে সহজে মোতায়েন করা যায়।

এই মিসাইলকে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (SFC)-এর আওতায় আনা হয়েছে, যা ভারতের পারমাণবিক কম্যান্ড ও কন্ট্রোল স্ট্রাকচারের অন্তর্ভুক্ত।বিশ্ব রাজনীতিতে ভারতের এই সাফল্য চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশের নজর কাড়বে নিঃসন্দেহে। রেলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে মিসাইল উৎক্ষেপণের ক্ষমতা ভারতের প্রতিরক্ষা কৌশলকে আরও অপ্রতিরোধ্য ও গতিশীল করে তুলেছে।‘ক্যানিস্টারাইজড’ লঞ্চ সিস্টেম মানে ক্ষেপণাস্ত্রটি একটি সিল করা কন্টেইনার বা ক্যাপসুলে রাখা হয়। এর ফলে এটি পরিবহনযোগ্য হয়,ধুলাবালি বা আবহাওয়ার প্রভাব থেকে সুরক্ষিত থাকে এবং অত্যন্ত দ্রুত লঞ্চ করা যায়, এমনকি চলন্ত অবস্থাতেও।

‘অগ্নি-প্রাইম’ ক্ষেপণাস্ত্রের সফল রেল লঞ্চ ভারতের প্রতিরক্ষা খাতে একটি নতুন যুগের সূচনা করলো। এটি শুধু ভারতের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তির প্রমাণ নয়, বরং একটি কূটনৈতিক বার্তাও — যে ভারত আজ শুধু আত্মনির্ভর নয়, প্রযুক্তিতে বিশ্বমানের।

[the_ad id='179']

Leave a Comment

सबसे ज्यादा पड़ गई