কমিউনিস্ট প্রভাবে প্রভাবিত? ১৫০ কংগ্রেস সাংসদ ছিলেন সোভিয়েত ইউনিয়নের এজেন্ট— বিস্ফোরক দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে

SHARE:

[responsivevoice_button voice="Hindi Female"]

বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে, এক সময় কংগ্রেস পার্টি সোভিয়েত ইউনিয়নের “এজেন্ট” হিসেবে কাজ করত। তিনি ২০১১ সালে প্রকাশিত একটি সিআইএ-র গোপন নথির (declassified document) উল্লেখ করে দাবি করেছেন, প্রায় ১৫০ জন কংগ্রেস সাংসদ সোভিয়েত ফান্ডে চলতেন এবং ভারতের অভ্যন্তরীণ নীতিতে সোভিয়েত স্বার্থরক্ষা করতেন।

সোমবার এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে নিশিকান্ত দুবে লেখেন, “হেডকোয়ার্টারে এই কর্মকাণ্ডের নেতৃত্বে ছিলেন প্রয়াত কংগ্রেস নেতা এইচ. কে. এল. ভাগৎ।”

তিনি আরও দাবি করেছেন, সেসময় রাশিয়ার গোয়েন্দা সংস্থা একদল সাংবাদিককে আড়ালের হাতিয়ার হিসেবে ব্যবহার করত। সেই রিপোর্টে উল্লেখ আছে, সোভিয়েত ইউনিয়ন প্রায় ১৬,০০০ প্রভাবিত সংবাদ প্রতিবেদন ভারতীয় সংবাদমাধ্যমে “প্ল্যান্ট” করেছিল।

নিশিকান্ত দুবে বলেন, “প্রায় ১,১০০ জন রুশ গোয়েন্দা ভারতে মোতায়েন ছিল। তারা আমলাতন্ত্র, শিল্পগোষ্ঠী, রাজনৈতিক দল এবং মতপ্রকাশকারীদের হাতে রাখত, যাতে সোভিয়েত স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়।”

তিনি আরও উল্লেখ করেছেন অভিযোগ করেছেন, কংগ্রেস নেত্রী এবং প্রার্থী সুভদ্রা জোশী জার্মান সরকারের কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা নির্বাচন প্রচারের অনুদান পেয়েছিলেন। নির্বাচনে হেরে গিয়ে পরবর্তী সময়ে তিনি ‘ইন্দো-জার্মান ফোরাম’-এর সভাপতি হন।

এই দাবিগুলি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় ওঠার সম্ভাবনা প্রবল। যদিও কংগ্রেস শিবিরের তরফে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, শীতল যুদ্ধের যুগে বড় রাজনৈতিক দলগুলির বিদেশি অর্থপ্রাপ্তি নিয়ে এ ধরনের অভিযোগ নতুন নয়।

source : OpIndia

[the_ad id='179']

Leave a Comment

सबसे ज्यादा पड़ गई